বিনোদনবিচ্ছেদের পর প্রতারণা নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা চামোলা
বিচ্ছেদের পর প্রতারণা নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা চামোলা
বিবাহবিচ্ছেদের ঘোষণার পর অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা নিয়ে তার কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, বিশ্বস্ততা সম্পর্কের মৌলিক শর্ত।
অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা তার স্বামী গৌরব খান্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন। সম্প্রতি তিনি সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন।
একটি সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানান, তিনি কোনো পরিস্থিতিতেই সম্পর্কে প্রতারণা মেনে নিতে পারেন না। ‘লক আপ’ অনুষ্ঠানে থাকাকালীনও তিনি এই বিষয়ে কঠোর মন্তব্য করেছিলেন। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পরও তিনি তার সেই অবস্থান থেকে সরে আসেননি।
আকাঙ্ক্ষা বলেন, একটি সম্পর্কে বিশ্বস্ত থাকা কোনো বাড়তি গুণ নয়, বরং সেটিই সম্পর্কের মৌলিক শর্ত। তার মতে, প্রতারণা না করাটাই সম্পর্কের মূল ভিত্তি এবং এর জন্য আলাদা করে কোনো প্রশ্নই থাকা উচিত নয়।
অভিনেত্রী উল্লেখ করেন, “আমার কাছে প্রতারণা এমন একটা বিষয়, যা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। প্রতারণা না করাটাই সম্পর্কের মূল ভিত্তি। এর জন্য আলাদা করে কোনো প্রশ্নই থাকা উচিত নয়। যখন কেউ বলে, অন্তত আমি তো প্রতারণা করিনি, তখন সেটা শুনেই আমার অবাক লাগে। প্রতারণা না করাটাই তো সম্পর্কের মূল কথা। যদি কেউ সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে না পারে, তাহলে সম্পর্কে থাকাই উচিত নয়।”
আকাঙ্ক্ষার মতে, দুজন মানুষ যখন সম্পর্কে থাকার সিদ্ধান্ত নেন, তখন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার বিষয়টি নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয়। কেউ যদি আগে থেকেই জানেন যে সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবেন না, তাহলে সেই সম্পর্কে জড়ানোও ঠিক নয়।
অন্যদিকে, ‘লক আপ’ অনুষ্ঠানে থাকাকালীন আকাঙ্ক্ষার যৌন পরিচয় নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। তিনি উভকামী কি না, কিংবা যৌনতার প্রতি তার আদৌ কোনো আগ্রহ আছে কি না—এমন নানা প্রশ্ন তখন উঠেছিল। এই বিষয়টি নিয়ে অভিনেত্রী তার ক্ষোভ ও অস্বস্তির কথা জানিয়েছেন।
আকাঙ্ক্ষার মনে হয়েছিল, তার ব্যক্তিগত যৌন পরিচয়ের বাইরে যেন তার আর কোনো পরিচয়ই নেই। তিনি বলেন, “আমার মনে হয়েছিল, আমি কি শুধুমাত্র আমার যৌন পরিচয়ের কারণেই এই শোয়ে আছি? আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, ‘লক আপ’-এ আমার অবদান কি শুধু এটুকুই? সব কিছুর সঙ্গে কেন আমার যৌন পরিচয়কে জুড়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে ভাবছিলাম।”
মতামত (0)