জাতীয়

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি গণমাধ্যমের স্বাধীন ভূমিকার বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের স্বাধীন ভূমিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ‘বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম’ (ইন্টেলেকচুয়াল ফ্যাসিজম)-এর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইন্টেলেকচুয়াল চিন্তা-চেতনায় কেউ ফ্যাসিজমকে সমর্থন বা প্রচার করলে, সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া অন্য কিছু করার থাকে না। যারা মুক্ত বাংলাদেশ এবং নতুন স্বাধীন বাংলাদেশের চেতনায় বিশ্বাস করে না, তাদের জন্য সামাজিকভাবে বয়কট হওয়াই সবচেয়ে বড় বিচার।

মন্ত্রী আন্দালিব রহমান গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয়। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে সমালোচনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটি মানসিকতা দেখা গেছে। তবে বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই।

বিগত শাসনামলের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের সব সিস্টেম দুর্নীতিগ্রস্ত ছিল। এমন একটি ভঙ্গুর অবস্থার পর দায়িত্ব নিয়ে সরকার দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে সরকার বস্তুনিষ্ঠ সমালোচনা আশা করে, যাতে ভুলত্রুটি শুধরে সঠিক পথে এগিয়ে যাওয়া যায়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...