জাতীয়

ছাত্রনেতা মেঘমল্লার বসুর ফের আত্মহত্যার চেষ্টা

ছাত্রনেতা মেঘমল্লার বসুর ফের আত্মহত্যার চেষ্টা
ছাত্রনেতা মেঘমল্লার বসুর ফের আত্মহত্যার চেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি ও ছাত্রনেতা মেঘমল্লার বসু ফের আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি অস্বাভাবিক নোট প্রকাশ করেছিলেন।

ওই নোট প্রকাশের পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে তার পাকস্থলী পরিষ্কার করার চিকিৎসা দেওয়া হয়েছে বলে ছাত্র ইউনিয়নের নেতারা জানান। তবে বর্তমানে তিনি কোথায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে তারা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। এর আগেও মেঘমল্লার বসু একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেবারও তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

সোমবারের ফেসবুক পোস্টে মেঘমল্লার নিজের জীবন নিয়ে হতাশা, অপরাধবোধ এবং মানসিকভাবে ভেঙে পড়ার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তার মা, বন্ধু ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার সাবেক প্রেমিকাকে নিজের মৃত্যুর জন্য দায়ী না করার অনুরোধও করেন।

পোস্টে তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনের নানা সংকট ও হতাশার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি তার চিকিৎসা এবং পারিবারিক বিষয় নিয়েও কয়েকটি অনুরোধ করেন। তার বর্তমান শারীরিক অবস্থা এবং কোথায় চিকিৎসাধীন আছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...