অর্থনীতি

চলতি বোরো মৌসুমে সরকার ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনছে

চলতি বোরো মৌসুমে সরকার ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনছে
চলতি বোরো মৌসুমে সরকার ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনছে
চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করছে। মোট সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহের ঘোষণা দিয়েছে। গত বছরের তুলনায় ধানের সংগ্রহ মূল্য ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ বছর মোট সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই লক্ষ্যমাত্রার মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি, প্রতি কেজি গম ৩৬ টাকা দরে কেনা হবে, যদিও গমের জন্য আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। এই সংগ্রহ অভিযান আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও গত বছর সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। চলতি বছরও একই লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, কৃষি মন্ত্রণালয়ের দেওয়া উৎপাদন খরচের সঙ্গে লাভ যোগ করে এই সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, চলতি বোরো মৌসুমে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত মূল্যে ধান, সেদ্ধ চাল এবং গম কেনা হবে।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন যে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে। তিনি বলেন, হাওর অঞ্চলে ইতোমধ্যেই ধান কাটা শুরু হয়েছে এবং পয়লা বৈশাখ থেকে তা পুরোদমে চলছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...