বিনোদন

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যু, পরদিন ড্রামারের হার্ট অ্যাটাক

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যু, পরদিন ড্রামারের হার্ট অ্যাটাক
ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যু, পরদিন ড্রামারের হার্ট অ্যাটাক
ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড্রামার আদনান রুশদী। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

ড্রামার আদনান রুশদী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ডেঙ্গুতে তাঁর স্ত্রী শিরিন সুলতানা মারা যান। আজ বিকেল থেকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রুশদীর স্ত্রী শিরিন সুলতানা মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

আদনান রুশদী বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। তিনি চিরকুটসহ আরও বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন।

চিরকুট ব্যান্ড তাদের এক ফেসবুক পোস্টে জানিয়েছে যে, রুশদী ভাই তাদের ব্যান্ডে ২০০৫-০৬ সালের দিকে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন। তারা তাকে তাদের সহযাত্রী এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেছে।

ব্যান্ডটি আরও লিখেছে, "গতকালকে ভাইয়ের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে আকস্মিকভাবে অকাল মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আজ রুশদী ভাই হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি।"

চিরকুট ব্যান্ড তাদের পোস্টে উল্লেখ করেছে, "তাঁদের একটি ছোট্ট ছেলেসন্তান রয়েছে। পুরো পরিস্থিতিতে আমরা গভীরভাবে শোকাহত, ভাষাহীন! স্রষ্টার কাছে বিনীত প্রার্থনা, এই কঠিনতম সময়ে ভাইয়ের পরিবারকে তিনি এই দুঃসময় মোকাবিলার শক্তি দিন! রুশদী ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন! আমিন।"

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...