জাতীয়

ঢাকার আবহাওয়া: দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকার আবহাওয়া: দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকার আবহাওয়া: দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সে সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আজ সন্ধ্যা ০৬টা ১৩ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল ভোর ০৫টা ৪২ মিনিটে সূর্যোদয় হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...