জাতীয়

গ্রিন কার্ড: বাংলাদেশিদের জন্য এফ-২এ ভিসায় অগ্রগতি

গ্রিন কার্ড: বাংলাদেশিদের জন্য এফ-২এ ভিসায় অগ্রগতি
গ্রিন কার্ড: বাংলাদেশিদের জন্য এফ-২এ ভিসায় অগ্রগতি
যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিন কার্ডের এফ-২এ শ্রেণিতে বাংলাদেশি আবেদনকারীদের জন্য সুখবর এসেছে। আগস্ট ২০২৬ ভিসা বুলেটিনে চূড়ান্ত অনুমোদনের তারিখ প্রায় দেড় বছর এগিয়ে ২২ জুলাই ২০২৬ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য একটি সুখবর এসেছে। আগস্ট ২০২৬ মাসের ভিসা বুলেটিনে ফ্যামিলি-বেইজড অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এই এফ-২এ শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী। এছাড়া, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানরাও এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) পরিবর্তিত হয়েছে। পূর্বে যা ১ জানুয়ারি ২০২৫ ছিল, তা এখন এগিয়ে ২২ জুলাই ২০২৬ করা হয়েছে।

মাত্র এক মাসের ব্যবধানে এই কাট-অফ তারিখ প্রায় দেড় বছরেরও বেশি সময় এগিয়ে এসেছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই পরিবর্তিত তারিখ প্রযোজ্য হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বুলেটিনে নির্ধারিত চূড়ান্ত অনুমোদনের তারিখের ভিত্তিতেই অভিবাসন ভিসা ইস্যু করা হয়। এই তারিখের মাধ্যমেই বোঝা যায়, কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের জন্য ভিসা ইস্যু করা সম্ভব।

এদিকে জাতীয় ভিসা কেন্দ্র জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ অবশ্যই বর্তমান বা কার্যকর অবস্থায় থাকতে হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...