হেলিও মোবাইল বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ৬২’ এনেছে। ফ্ল্যাগশিপ স্তরের ফিচার সমৃদ্ধ এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এটি এমন সব ফিচার নিয়ে এসেছে যা বাজারে থাকা ২৫ হাজার টাকার অনেক ফোনেও পাওয়া যায় না।
বর্তমানে স্মার্টফোনের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক বাজারে স্টোরেজ সংকট, চিপসেট এবং অন্যান্য উপাদানের মূল্যবৃদ্ধির কারণে দেশের মোবাইল ফোন বাজার কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি ভোক্তাদের ওপর প্রভাব ফেলছে।
এই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও হেলিও মোবাইল তাদের নতুন ফোনটি বাজারে এনেছে। হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আবু সায়েম বলেন, “হেলিও ৬২ তৈরির পেছনে আমাদের একটি সহজ লক্ষ্য ছিল, বাজেটের মধ্যে কেনাকাটা মানেই যে প্রয়োজনীয় ফিচারে আপস করতে হবে—ধারণাটি ভুল প্রমাণ করা।”
মোহাম্মদ আবু সায়েম আরও উল্লেখ করেন, “মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র্যাম, আইপি৬৪ এবং ডিউরিবিলিটির জন্য আছে আয়রন গার্ড প্রোটেকশন— ফ্ল্যাগশিপ লেভেলের এই ফিচারগুলো আমাদের ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।” তিনি জানান, যারা বাজেট না বাড়িয়েও বিভিন্ন কাজ, বিনোদন ও দৈনন্দিন প্রয়োজনে সমানভাবে চলতে পারেন, তাদের কথা ভেবেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে।
হেলিও ৬২ স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে আয়রন গার্ড প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।
স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে বিষয়বস্তু দেখতে সমস্যা না হয়, সে জন্য এতে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড আছে।
এই স্মার্টফোনে মিডিয়াটেকের হেলিও জি৮১ চিপসেটের ২.০ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানোমিটার। জিপিউ হিসেবে মালি জি৫২ এমসি ২ রয়েছে, যা দৈনন্দিন ব্যবহার ও গেমিং ভালোভাবে পরিচালনা করতে সক্ষম।
হ্যান্ডসেটটিতে টপ পারফরম্যান্সের জন্য ৬ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬ জিবি ভার্চ্যুয়াল র্যামের সাপোর্ট আছে। এতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ ও ক্রমবর্ধমান ছবি-ভিডিও সংরক্ষণের জন্য উপযোগী।
ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। এর ফলে সারা দিন কল, মিডিয়া স্ট্রিমিং, গেমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। এর সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে।



মতামত (0)