আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে কোনো সামরিক হস্তক্ষেপের জন্য সেনা মোতায়েন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং।

দক্ষিণ কোরিয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে কোনো সামরিক হস্তক্ষেপের জন্য সেনা মোতায়েন করবে না। দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং জানিয়েছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা দক্ষিণ কোরিয়াকে সরাসরি সংঘাতে জড়াবে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ এই তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট লি এক সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে ওঠা বিভিন্ন গুঞ্জন খণ্ডন করেন। তিনি নিশ্চিত করেছেন, ইরান যুদ্ধে সামরিকভাবে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ ও তেল পরিবহন রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করবে।

হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েন নিয়ে দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সময়ে জনমত ও রাজনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই দেশটিতে সামরিক বাহিনী মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভও দেখা গেছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট লির বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।

প্রেসিডেন্ট লি এর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পৃক্ততা বাড়ানোর পরিবর্তে দেশের বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...