আন্তর্জাতিকইরানের আকস্মিক হামলার আশঙ্কার কথা জানালেন সাবেক মার্কিন দূত
ইরানের আকস্মিক হামলার আশঙ্কার কথা জানালেন সাবেক মার্কিন দূত
সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড বলেছেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়টাকে তারা বেছে নিতে পারে।
তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড বলেছেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে। গতকাল শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। সাবেক এই দূত উল্লেখ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়টাকে ইরান বেছে নিতে পারে।
জোয়ে হুড আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ইতিহাস আছে ইরানের। জিমি কার্টার থেকে শুরু করে সাম্প্রতিক সব প্রেসিডেন্টের সময় তারা এই কাজ করেছে, বিশেষ করে নির্বাচনের সময়।
তিনি জানান, একই সময়ে নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধির জন্য এটি ইরানের জন্য বড় একটি সুযোগ বলে মনে করেন তিনি। মার্কিন ভোটাররা পেট্রোলের দাম নিয়ে অনেক বেশি স্পর্শকাতর, যেমনটা আরব ভোটাররা রুটির দামের ক্ষেত্রে স্পর্শকাতর।
বর্তমানে ইরান ও মার্কিনিদের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। সাবেক এই দূত উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। আলোচনা এগিয়ে নেওয়ার জন্য চমকপ্রদ কিছু একটা প্রয়োজন।
জোয়ে হুড মনে করেন, মধ্যস্থতাকারী দেশগুলো যদি চমকপ্রদ কিছু না নিয়ে আসতে পারে, তাহলে কূটনৈতিক তৎপরতার আসলে খুব বেশি মূল্য নেই। মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো এগিয়ে এলে এই অচলাবস্থার সমাধান আসতে পারে।
তিনি বলেন, মক্কা চুক্তির দেশগুলো তাদের নৌশক্তি নিয়ে উপসাগর ও উত্তর আরব সাগরে আসতে পারে। তারা বলতে পারে, ‘আমরা হরমুজ প্রণালীতে নজরদারি করব, কোনো জাহাজে আর হামলা হবে না এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধেরও কোনো প্রয়োজন নেই।’
মতামত (0)