জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য নিউ ইয়র্কে গেছেন। গতকাল তিনি ঢাকা থেকে যাত্রা করেন এবং আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। গতকাল রোববার দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার যাত্রা করার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রায় দুই মাসব্যাপী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত কাজের বাইরে অন্যান্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এটি বাংলাদেশের কূটনীতির জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। ড. খলিলুর রহমান এই অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তিনি ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...