বিনোদন

মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফ বডিশেমিংয়ের মুখে

মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফ বডিশেমিংয়ের মুখে
মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফ বডিশেমিংয়ের মুখে
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মাতৃত্বের পর প্রথমবার প্রকাশ্যে এসে শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। যদিও অনেকে তার পাশে দাঁড়িয়েছেন।

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। তিনি বর্তমান সময়ের বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী তারকাদের একজন। তার পক্ষে ইন্ডাস্ট্রির অনেকেই মুখ খুলেছেন।

গত নভেম্বর মাসে ক্যাটরিনা কাইফ প্রথম কন্যাসন্তানের মা হন। মাতৃত্বকালীন এই সময়ে তিনি নিজেকে অভিনয়ের বাইরে রেখে সন্তান ও পরিবারের দেখভালেই বেশি ব্যস্ত রেখেছিলেন। সেই বিরতি কাটিয়ে প্রথমবার প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ও বডিশেমিংয়ের মুখোমুখি হন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছে। ক্যাটরিনা তার স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন। সাদা সালোয়ার-কামিজ পরা অবস্থায় তার বেশ কিছু ভিডিও এবং ছবি সামনে আসে।

ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ নানারকম মন্তব্য করতে শুরু করেন। ‘ক্যাটরিনার এ কী হলো?’ এবং ‘বুড়ি হয়ে গেছেন অভিনেত্রী?’ এমনভাবে তাকে কটাক্ষ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য অংশ নায়িকার পাশে দাঁড়িয়েছে। বিনোদন ইন্ডাস্ট্রিরও অনেকেই তার পক্ষ নিয়েছেন। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রলারদের উদ্দেশে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা ‘পোস্টপার্টাম রিকভারি’ দেখতে ঠিক এমনই লাগে।’

ক্যাটরিনা কাইফ অবশ্য এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি। ২০২৪ সালে ক্যাটরিনা কাইফ অভিনীত শেষ সিনেমা ‘ক্রিসমাস’ মুক্তি পেয়েছিল। এর পরের বছর তিনি মা হন।

মা হওয়ার পর থেকেই তিনি অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। চলতি বছর তাকে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...