জাতীয়

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর রাখছে ভারত

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর রাখছে ভারত
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর রাখছে ভারত
মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নিবিড় নজর রাখার কথা জানিয়েছেন। আজ শুক্রবার নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিশেষ করে ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে বলে তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ নিয়ে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন যে, প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এই চুক্তি যদি বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। তিনি এটিকে মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন এবং জানান, এটি নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "এ প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি।"

পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, "কারণ, এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।" সাংবাদিক তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে ভারতের ভাবনা জানতে চান।

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, "আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি।" তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, যদি কোনো বিষয় ভারতের নিরাপত্তাসংক্রান্ত হয়, তাহলে নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...