ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে অ্যারোটিক ভিডিও তৈরি নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি প্রায়শই তার সাহসী ও বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে থাকেন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পুনম পান্ডে তার তৈরি বোল্ড ও অ্যারোটিক কনটেন্টের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি এসব কাজকে কোনো অপরাধ বা পাপ হিসেবে দেখেন না বলে দাবি করেছেন। অভিনেত্রী তার এই কাজকে এক ধরনের ‘সামাজিক সেবা’ বলে উল্লেখ করেছেন।
পডকাস্টে পুনম পান্ডে বলেন, বর্তমান সময়ে অনেক মানুষ মানসিক চাপের মধ্যে থাকেন। তার তৈরি খোলামেলা ভিডিও দেখে কেউ যদি সাময়িক বিনোদন বা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। এই কারণেই তিনি তার কাজকে এক ধরনের ‘সোশ্যাল সার্ভিস’ হিসেবে বর্ণনা করেন।
নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর প্রসঙ্গে পুনম পান্ডে ভিন্ন মত দিয়েছেন। তার দাবি, দেহব্যবসাকে আইনি কাঠামোর আওতায় এনে বৈধতা দেওয়া হলে সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধ কমে যেতে পারে। তিনি এই বিষয়ে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।



মতামত (0)