বিনোদন

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!
ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ প্রিন্ট: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। বিয়ে ও প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন বলিউডের এই অভিনেত্রী। এবার ফের

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বিয়ে ও প্রেমের সম্পর্ক প্রায়ই সংবাদের শিরোনামে আসে। এবার নতুন প্রেমের গুঞ্জনে আবারও নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে এসেছেন এই অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, মালাইকা তার চেয়ে ১৯ বছরের ছোট এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

অভিনেত্রীর নতুন প্রেমিক হর্ষ মেহতা পেশায় একজন হীরা ব্যবসায়ী। গত ২৯ আগস্ট মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে তাদের দুজনকে একসঙ্গে বের হতে দেখা যায়। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন মালাইকা ও হর্ষ মেহতা। এরপরই তাদের সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ভক্ত ও অনুসারীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

গত বছর একটি কনসার্টে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের জল্পনা শুরু হয়। তারা ইতালির রোমেও একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন বলে খবর রয়েছে। এছাড়া পারিবারিক অনুষ্ঠান এবং বিভিন্ন পার্টিতেও মালাইকা ও হর্ষ মেহতাকে একসঙ্গে দেখা গেছে।

এর আগে মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। অর্জুন কাপুর অভিনেত্রীর চেয়ে ১২ বছরের ছোট ছিলেন। তারা দীর্ঘ দিন লিভ-ইন সম্পর্কেও ছিলেন। তবে তাদের সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি এবং একপর্যায়ে ভেঙে যায়।

মালাইকা অরোরা ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। মালাইকা ও আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজ খান পরে বিয়ে করে সংসারী হলেও, মালাইকা ব্যক্তিগত জীবনে এখনও একাই রয়েছেন।

শেয়ার:

মতামত (1)

Fakhan৩১ আগস্ট, ২০২৬
একেই বলে প্রেম মনে না, বয়স, জাত, পাত। পেম হয়ে গেলে আবার যে যেখানে ছিল সে আমার সেখানে l।।।।