জাতীয়

পুলিশে নতুন ১৮ হাজার পদ সৃষ্টির পরিকল্পনা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে নতুন ১৮ হাজার পদ সৃষ্টির পরিকল্পনা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশে নতুন ১৮ হাজার পদ সৃষ্টির পরিকল্পনা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশে ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদসহ মোট ১৮ হাজার নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন ১৮ হাজার পদ সৃষ্টির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই), ৪ হাজার সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। রংপুর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. নুরুল আমীন এই প্রশ্ন উত্থাপন করেছিলেন।

মন্ত্রী জানান, নতুন পদগুলো সৃজিত হলে পুলিশের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে, রংপুর জেলাতেও পুলিশের জনবল উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের জন্য যানবাহন ও জলযান সরবরাহের ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী পাঁচ অর্থবছরে পর্যায়ক্রমে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে পূরণ করা হবে।

এই পরিকল্পনার আওতায় যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নিরূপণের জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। নবসৃষ্ট ইউনিট, বর্ধিত জনবল এবং কাজের পরিধি বিবেচনা করে টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে মাঠপর্যায়ের ইউনিটগুলোয় প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...