আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ নিহত: ব্রিটিশ সেনাপ্রধানের দাবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ নিহত: ব্রিটিশ সেনাপ্রধানের দাবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ নিহত: ব্রিটিশ সেনাপ্রধানের দাবি
ব্রিটিশ সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন দাবি করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় সাড়ে চার বছরে ৫ লাখ রুশ নিহত হয়েছেন এবং ১৫ লাখ আহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ব্যক্তিই রয়েছেন। এছাড়া আরও প্রায় ১৫ লাখ রুশ আহত হয়েছেন। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন গতকাল শুক্রবার এই দাবি করেছেন।

সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন জানান, সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ হারিয়েছেন। নিহত এবং আহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য।

যুক্তরাজ্যের সেনাপ্রধান তার ভিডিওবার্তায় বলেছেন, এসব নিহতের সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে। এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে।

এয়ার চিফ মার্শাল নাইটন আরও বলেন, “আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে তা আমাদের চোখের সামনে তুলে ধরছে নিহতের এই সংখ্যা।”

তিনি উল্লেখ করেন, এই পরিসংখ্যান আরও বলছে, রাশিয়ার অন্তত ৫ লাখ বিষন্ন-অন্ধকার বাড়ির দেওয়ালে নিহত সেনাদের ছবি ঝুলছে। রাশিয়ার ৫ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে আর কখনও দেখতে পাবে না।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...