জাতীয়

সাংবাদিকদের নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: উপদেষ্টা

সাংবাদিকদের নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: উপদেষ্টা
সাংবাদিকদের নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে সরকার দ্রুত কাজ করবে এবং নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করা না গেলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। সরকার এ বিষয়ে দ্রুত কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা এবং নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা সাংবাদিকদের বিষয়টি ‘রিয়েল প্রবলেম’ হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও জানান, ইলেকট্রনিক মিডিয়ার সংকটসহ এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

অষ্টম ওয়েজ বোর্ডের পর নবম ওয়েজ বোর্ডের আলোচনা হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন এবং দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন সাংবাদিকরা। জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ওয়েজ বোর্ড অবশ্যই বাস্তবায়ন করা হবে এবং তিনি এ বিষয়ে দ্বিমত পোষণ করেন না।

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ওয়েজ বোর্ড দুটি একসঙ্গে বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা নীতিগতভাবে এই বিষয়ে একমত পোষণ করেন।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, সাংবাদিকদের চাকরি এবং তাদের জীবিকাকে সঠিকভাবে নিশ্চয়তা দিতে না পারলে উন্নত সাংবাদিকতা পাওয়া যাবে না। এ বিষয়ে দ্রুত কাজ করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...