বিনোদনভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন রুবাইয়াত হোসেন
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন রুবাইয়াত হোসেন
রুবাইয়াত হোসেন পরিচালিত 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে। রুবাইয়াত হোসেন সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে রুবাইয়াত হোসেন সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন।
গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াতের হাতে এই পুরস্কার তুলে দেন। অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই সুসংবাদ নিশ্চিত করেছেন।
এবার মূল পুরস্কার ঘোষণার আগেই রুবাইয়াত হোসেন এই সম্মাননা পেলেন। পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর শুরু হয়ে আজ শনিবার শেষ হচ্ছে। আজই উৎসবের অফিশিয়াল শাখার পুরস্কার দেওয়া হবে।
'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমাটি অরিজন্তি বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করছে। জাইনিন করিম চৌধুরী এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল অতিথি চরিত্রে রয়েছেন।
এছাড়াও শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী এবং রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ভেনিসের গণ্ডি পেরিয়ে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে।
মতামত (0)