বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল, শুক্রবার (৪ সেপ্টেম্বর), এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছেন।
বিস্ফোরক রাসায়নিক মজুত রাখা একটি স্থাপনায় স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ভিয়াকা শহরের হেলথ ডিরেক্টর রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টিভি চ্যানেলকে জানান, এই ঘটনায় ১০ থেকে ১৫ জনের মতো মানুষ মারা গেছেন। তিনি আরও জানান, মোট ৬২ জন আহত হয়েছেন।



মতামত (0)