প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর চলমান বিদ্যুৎ ও জ্বালানিসংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন। তিনি জানান, বিগত স্বৈরাচারী সরকারের আমদানিনির্ভর ভুল জ্বালানীনীতির কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ বুধবার রাজধানীতে ‘অর্থনৈতিক পূর্বাভাস ও উদীয়মান চ্যালেঞ্জসমূহ: আগামী দিনের অগ্রাধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এতে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। ইআরএফের সভাপতি দৌলত আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুৎ ও জ্বালানিতে ভুল নীতির কারণে বিগত সরকার কী পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে, তা দেশের সব তরুণ–তরুণীর জানা উচিত। তিনি 'কস্ট অব ইন্যাকশন' বা 'কস্ট অব রং ডুইং' শীর্ষক গবেষণা করার আহ্বান জানান। দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সমিতিকে এ ব্যাপারে সমীক্ষা করার আহ্বান জানান উপদেষ্টা।
উপদেষ্টা এই সময় জ্বালানিসংকট সমাধানে যতটা প্রয়োজন ভাসমান এলএনজি টার্মিনাল করা হবে বলে আশ্বস্ত করেন। নতুন বেতনকাঠামোর অর্থায়ন কীভাবে আসবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের রাজস্ব আদায়ের হিসাব নিয়ে সাংবাদিকদের সামনে বসা হবে। আয়কর ও ভ্যাট বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।



মতামত (0)